Quotes:
“আজ হোসেন জিল্লুর রহমান এই যে সাংবাদিকদের প্রশ্ন করতে দিলেন না, আমি বলব এই আচরণের মাঝে অগণতান্ত্রিকতা আছে, স্বৈরাচারিতা আছে। এবং বক্তব্য বিষয়ের উপর আর কোন প্রশ্ন আশার পথকে রুদ্ধ করার এই প্রচেষ্টা দ্বারা বোঝা যায়, বক্তব্যদাতা নিতান্তই ক্ষমতাহীন, দূর্বল এবং আংশিক বা সম্পূর্ণ রূপেই অজ্ঞ, আমি অন্তত তাই মনে করি।”
[“The press briefing where Hossain Zillur Rahman didn’t allow the press to ask any questions, I must say, there is a sign of autocratic tendency in this kind of behaviour. And in this ill will of barring the press to quiz, this indicates that the spokesperson definitely is a powerless, partly or completely unaware of facts and they are just errand people, at least I think it to be so.”]
“আমি এমনিতে ঠাট্টা করেই বলতে চাই, আগামী সরকার, মানে এই সরকারের পরের সরকারের অর্থমন্ত্রী যিনি হবেন, তিনি যে অর্থমন্ত্রী হয়েছেন, এটা তার নিজের পাপের ফল, তার বাপের পাপের ফল, তার দাদারও পাপের ফল, সর্বোপরি এটা তার চোদ্দ গুষ্টির পাপের ফল যে তাকে ঐ পরিস্থিতিতে একজন অর্থমন্ত্রী হতে হয়েছে।”
[“Satirically, the person who will become the Minister of Finance of the next cabinet, his being the minister will be the punishment of his own sins, his father’s sins and his grandfather’s sins. Ultimately it will be a punishment of the sins of his whole fourteen generations that he has to be the Minister of Finance at predecessor cabinet of the present one.”]
“নির্বাচন কমিশনার সাহেবরা সাংবাদিকদের বলেছেন যেন কেন্দ্রীয়ভাবে ফলপ্রকাশের আগে মিডিয়া কোন ফল প্রকাশ না করে। তারা আরও আইন করে রেখেছেন যে যেকোন মুহুর্তে যেকোন কারণে তারা যেকোন প্রার্থীর প্রার্থীতা বাতিল করতে পারেন। তার উপর দেশে চলছে জরুরী অবস্থা। এতে তো স্পষ্টই বোঝা যাচ্ছে বর্তমান সরকার এই অনুগত এবং চাকুরিজীবি মনোভাবাপন্ন নির্বাচন কমিশনারদের সহায়তায় নির্বাচনের ফলাফল পরিবর্তনের মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছেন”
[“Election commissioners want the media not to publish the election results until it ain’t published by the EC itself. They have also made some rules that they, at any condition, for any reason and at any moment, can cancel the candidacy of any candidates anywhere they want. On the other hand there remains a state of emergency. This is crystal clear that the present government, with a loyal EC is in the way of manufacturing the election results in the way it wants”]
“গত কয়েকদিন যাবত আওয়ামীলীগের নেতাদের নানান বক্তব্য শুনে আমার মনে হয়েছে, এ বুঝি কোন সরকারী দলের নেতারা কথা বলছেন। সরকারের মতই উৎসাহের সাথে তারা সবাইকে নির্বাচনে যাবার আহবান জানাচ্ছেন এবং সরকারের মতই জোর দিয়ে ১৮ই ডিসেম্বারে নির্বাচন হবে বলে হুংকার দিয়ে যাচ্ছেন।”
[“Statements of Awami League leaders for last couple of days is sounding like a ruling party is saying those words. They are making calls to other political parties as the regime is doing, they are expressing their stubborn resolution that the election will take place and must take place on December 18, just as the regime is doing”]
“কিছু উপদেষ্টারা কথায় কথায় বলে থাকেন, রাজনীতির গুণগত উত্তরণের জন্য রাজনীতিবিদদের আরও দায়িত্মবান হওয়া প্রয়োজন। কিন্তু তারা মূল সত্যটিই উপলব্ধি করতে পারছেননা যে রাজনীতির গুণগত উত্তরণের জন্য সবার আগে বর্তমান সরকারের বিদায় প্রয়োজন।”
[“Some advisers cite this constantly that politicians should act more responsibly to bail out from the present political stalemate. But they are not realizing the most unbreakable truth that their departure is the breakthrough to bail out of the stalemate”]
“সরকার যেমন নিজেদের অবস্থান স্পষ্ট করছে না, তেমনি বিএনপির অবস্থানের ভেতরেও অস্পষ্টতা আছে। দফার সংখ্যা বৃদ্ধি করার চেয়ে সাত দফার মাঝে তাদের মূল দাবিগুলো সরকারের কাছে পরিষ্কার করে উপস্থাপন করা উচিত এবং নিজেদের অবস্থান আরও স্পষ্ট, দৃঢ় এবং শক্তিশালী ভাবে তুলে ধরা উচিত, যেন তাতে কোন অস্পষ্টতা খুঁজে পাওয়া না যায়।”
[“Like the regime, BNP too is not making its position clear before everybody. Among their seven points, they should underline the basic points like lift of emergency, autocratic amendment of RPO etc. They should state their demands more adamantly, more confidently so that nobody finds any obscurity in there.”]
“যে সরকার নিজে দূর্নীতির বিরুদ্ধে লড়াইর কথা বলে, অনিয়মের বিরুদ্ধে অবস্থানের কথা বলে, তাদের নিজেদের অবস্থা এতো ঠুনকো কেন সে বিষয়ে দেশের মানুষ স্পষ্টত বিভ্রান্ত। নতুন গণপ্রতিনিধিত্ব আইনের মাধ্যমে সরকারের সাত উপদেষ্টার নিয়োগলাভ অবৈধ হয়ে পড়েছে। দূর্নীতিবিরোধী, অনিয়মবিরোধী সুন্দর সুন্দর কথা বলে এই সরকারের ক্যাবিনেটের সত্তর ভাগই যদি আবৈধ হয়, তাহলে আমরা কোথায় যাবো? দেশের সংবিধানের এত অবহেলা কেন?”
[“The regime which earned its primitive moral ground by citing their battle against corruption and misappropriation, has amended the RPOs in such a way where their own cabinet now has 7 out of 10 appointments turned to completely illegal. Seven of the ten advisers have now no lawfulness to remain in the post. Why the constitution is so brutally ignored?”]
“নির্বাচন কোন মহাসড়কে তো নেইই, কোন মাঝারি আকারের সড়কেও নেই, এবং এই নির্বাচনে যে শেষমেষ কোন কানাগলিতে গিয়ে পৌছোয়, সে-ই এখন দেখবার বিষয়।”
[“Election is never in a highway; rather it’s not even on an ordinary downtown street. It’s heading towards a dead end."]
“দেশের মানুষের বোঝা উচিত, দেশের রাজনীতিবিদদের উপলব্ধি আসা উচিত, যে আঠারোই ডিসেম্বার আর যাই হোক, একটি সুষ্ঠু এবং পার্টিসিপেটরি নির্বাচনে অনুষ্ঠান কোন ক্রমেই এবং কোন ক্রমেই সম্ভব নয়।”
[“The people of Bangladesh should come by the realization and our politicians to realize this unbreakable fact that no free, fair and participatory election is possible to carry out on December 18, 2008, no way”]